তিন কেজি গাঁজাসহ ধরা উপজেলা ছাত্রলীগ নেতা

২৪ জুন ২০২১, ০৮:২৭ AM
বিজিবি সদস্যদের সঙ্গে আটক ছাত্রলীগ নেতা

বিজিবি সদস্যদের সঙ্গে আটক ছাত্রলীগ নেতা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিন কেজি গাঁজাসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার বিকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজার নামক স্থান থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম আসিফ মান্না (২২)। সে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আসিফ মান্না সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রামের ফারুক চৌধুরীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের বিষ্ণুপুর (বিওপি) ক্যাম্পের নায়েক মোহাম্মদ বজলুর রহমান বলেন, ক্যাম্পের ২০ গজ সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন কেজি গাঁজাসহ আসিফ মান্নাকে আটক করা হয়।

বিজয়নগর থানার পরিদর্শক ফয়সাল আহম্মেদ বলেন, গাঁজাসহ আটক করে আসিফকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজবি বলেন, বিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতিকে অবহিত করা হয়েছে। জেলা ছাত্রলীগ পরবর্তী সময়ে তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

গাঁজাসহ আটকের বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোনও ব্যক্তির গাঁজা ব্যবসার দায় ছাত্রলীগ বহন করবে না। ছাত্রলীগ আদর্শের সংগঠন। সেখানে কোনও মাদক ব্যবসায়ীর জায়গা নেই। সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬