সরকার শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে: নুর

১৯ জুন ২০২১, ০৬:১৯ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সকল ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বজায় রাখতে শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে রাস্তায় নামতে হবে।

আজ শনিবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এতে শিক্ষক, কর্মচারি, অবিভাবক ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সেলিম ভুঁইয়া, গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর বলেন, তরুণরা হয়ত অনেকে বুঝতে পারছে না যে তাদের ভবিষ্যতের ক্ষতিটা কি হচ্ছে। সন্তানের ভবিষ্যৎ রক্ষার জন্য, জাতির ভবিষ্যৎ রক্ষার জন্য ছাত্র, শিক্ষক, অভিবাবক সবাইকে রাস্তায় নামতে হবে। সেই আন্দোলনে আশা করি ছাত্র, শিক্ষক, জনতা সবাই থাকবে।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে নুর বলেন, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল সমূহকে এই সরকার একাকার করে ফেলেছে। শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের প্রতি দায় নেই, উনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মী সভা নিয়ে আছেন। বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের দাবির প্রতি তার নজর নাই।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার দেশ চালাতে চায় বলে মনে করেন নুর। তিনি বলেন, তাদের (সরকার) জন্য যেকোন সময় ছাত্ররা হুমকি হয়ে দাঁড়াতে পারে। সরকারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যদি ছাত্ররা রাস্তায় নেমে আসে তাহলে সরকারের রক্ষা হবে না।

তিনি বলেন, গত ১২ বছরের রাজনৈতিক আন্দোলন যেটা পারে নাই, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন তা করেছে। তাই সরকার চাচ্ছে তাদের নির্বাচনী সময়টা যেনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে পার করতে পারে।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence