অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিদ্দিকী নাজমুল আলম

১৪ জুন ২০২১, ০৯:১১ PM
সিদ্দিকী নাজমুল আলম

সিদ্দিকী নাজমুল আলম © ফাইল ফটো

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে ছাত্রলীগের বাঙলা কলেজের সাবেক সভাপতি মজিবুর রহমান অনিক।

আজ সোমবার (১৪ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, দুপুরে ফোনে নাজমুল ভাই জানিয়েছেন, গতকাল থেকে বুকে ব্যাথার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

এদিকে মজিবুর রহমান অনিক তার দ্রুত সুস্থতা কামনা করে তার ফেসবুকে লিখেছেন, গতকাল থেকে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে সিদ্দিকী নাজমুল আলম ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।

সিদ্দিকী নাজমুল আলম কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সাবেক এই নেতার অসুস্থতার কথা জানিয়েছেন।

এছাড়া ছাত্রলীগের সাবেক এক নেতা ফেসবুকে লিখেছেন, ছাত্র রাজনীতিতে যার হাত ধরে পরিচয় পেয়েছিলাম। শুধু আমি নয় শত শত পদ বঞ্চিত ছাত্রলীগ কর্মীকে যিনি মূল্যায়ন করেছেন। সেই দরদী ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রিয় নেতা সিদ্দিকী নাজমুল আলম ভাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মহান রাব্বুল আলামিনের কাছে নাজমুল ভায়ের আশু রোগ মুক্তি কামনা করছি।

প্রসঙ্গত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদ ছাড়ার পর বেশ কয়েক বছর ধরে পরিবারসহ লন্ডনে বসবাস করছেন নাজমুল। সেখানে তিনি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে।

এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬
ডুয়েটে দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল ২০২৬’ শুরু
  • ২৬ জুন ২০২৬
ভেনেজুয়েলার প্রাণঘাতী ভূমিকম্পে শোক জানালেন প্রধানমন্ত্রী ত…
  • ২৬ জুন ২০২৬
বিসিএস পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত, সাধার…
  • ২৬ জুন ২০২৬
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদ…
  • ২৬ জুন ২০২৬