লোহাগাড়া ছাত্রলীগ সভাপতির ঈদ উপহার পেল পাঁচ শতাধিক নেতাকর্মী

ঈদের আনন্দ থেকে নেতাকর্মীরা যেন বাদ না পরে সেজন্য এ উদ্যোগ

ঈদের আনন্দ থেকে নেতাকর্মীরা যেন বাদ না পরে সেজন্য এ উদ্যোগ © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছেন।

ঈদের আনন্দ থেকে নেতাকর্মীরা যেন বাদ না পরে সেজন্য বুধবার (১২ মে) রাতে উপজেলা ও নয়টি ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে নতুন পোষাক পৌঁছে দেন তিনি।

ছাত্রলীগ সভাপতির কাছে থেকে এসব ঈদ উপহার পেয়ে আনন্দে নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মীবান্ধব এ নেতা ব্যতিক্রমী ব্যক্তিত্বের কারণে ছাত্র-শিক্ষকসহ সব মহলে হয়েছেন জনপ্রিয়। করোনায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। দিয়েছেন ত্রাণ সহায়তা।

জানতে চাইলে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঈদের আনন্দ থেকে এসব সুবিধাবঞ্চিত নেতাকর্মীরা বছরের একটি ঈদে যেনো বঞ্চিত না হয়, সেজন্য ব্যক্তিগত প্রচেষ্টায় তাদের ঈদ উপহার দিয়েছে।

এসব নেতাকর্মীরা যেন অপরাধ ও মাদক মুক্ত এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য আমি ছাত্রলীগের পক্ষ থেকে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এই কাজে আমাকে অনুপ্রেরণা সার্বিক সহযোগিতা করেছেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী ।

আমি বিশ্বাস করি জীবনের সর্বোচ্চ ত্যাগ মেধা পরিশ্রম দিয়ে এই সংগঠনের জন্য কাজ করে যাবো।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬