ইডেন কলেজ ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

০৬ মে ২০২১, ১১:০৫ PM
ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে

ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে © টিডিসি ফটো

রাজধানীর আজিমপুরস্থ ইডেন মহিলা কলেজের সামনে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এই কর্মসূচির আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (৬ মে) ২৩ রমজানের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ইডেন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রেহেনা আক্তার শিরিন, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, যুগ্ম আহবায়ক জান্নাত জাহান, ১নং আহবায়ক সদস্য তোফা মোস্তফা ও তোহা আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাজেদুর ইসলাম মাজেদ, বাংলা কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা মো. রব্বানি প্রমুখ।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬