সাদা পোশাকে আটক বন্ধের দাবি ঢাবি ছাত্র ফেডারেশনের

৩০ এপ্রিল ২০২১, ১০:৪৪ PM
ছাত্র ফেডারেশন ও ঢাবির লোগো

ছাত্র ফেডারেশন ও ঢাবির লোগো © লোগো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাবি শাখা। আজ শুক্রবার (৩০ এপ্রিল) সংবাদ মাধ্যমে ছাত্রসংগঠনটির পাঠানোর এক প্রেস বিজ্ঞপ্তিতে সাদা পোশাকে আটক বন্ধেরও দাবি জানায়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সরকার বিরোধী মত গ্রহণ করতে না পেরে দমন-পীড়ন এর আশ্রয় নিয়েছে। আর সরকার এই দমন-পীড়নের কাজে পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। এই সরকার দেশে গুমের রাজত্ব কায়েম করেছে। আকরাম তার সর্বশেষ সংযোজন।   

সাদা পোশাকে আটক সংবিধানের সাথে সাংঘর্ষিক জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আকরামকে তুলে নেয়ার পর প্রথমে ডিবি পুলিশ বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে নেয়। এভাবে বেআইনিভাবে আটক করে রিমান্ডে নেয়া সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক। এভাবে জোড়পূর্বক বিরুদ্ধমত দমন করা যাবে না। বিরোধী মতের উপড় আক্রমন নিপীড়ন অতিসত্বর বন্ধ না করলে, সরকার জনবিষ্ফোরণের দিকেই হাঁটবে।

প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ দাবি জানিয়ে বলেন, প্রথমত সাদা পোশাকে আটক বন্ধ করতে হবে। এটার কোন আইন নাই। অবিলম্বে আকরাম হোসেনকে সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে। বিরোধী মতের উপড় আক্রমন নিপীড়ন অতিসত্বর বন্ধ না করলে, সরকার জনবিষ্ফোরণের দিকেই হাঁটবে।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬