গ্রেপ্তার শিবির সভাপতিকে দেখতে গিয়ে সম্পাদকও কারাগারে

২৯ এপ্রিল ২০২১, ১০:১৩ AM
গ্রেপ্তার দুইজন

গ্রেপ্তার দুইজন © সংগৃহিত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রশিবির সভাপতি তানজীদ হোসেনকে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে সভাপতি তানজীদ হোসেনকে দেখতে থানায় যান উপজেলা শিবির সম্পাদক মো. শাকিব। এসময় শাকিবকেও গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় বুধবার (২৮ এপ্রিল) বিকেলে জিহাদি বই বিতরণ করে জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটনার চেষ্টার অভিযোগ এসে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার কামাল হারুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার তানজীদ উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের দেলোয়ার হোসেন সফিকের ছেলে ও শাকিব আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের আবদুস সোবহানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবিরের সভাপতি তানজীদকে ২০টি জিহাদি বইসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে উপস্থিত অন্যরা পালিয়ে যান।

এদিকে বুধবার দুপুরে গ্রেপ্তার তানজীদকে দেখতে শাকিব থানায় আসেন। রাতে বৈঠকে শাকিবও উপস্থিত ছিলেন। এ ঘটনায় শাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬