এবার ছাত্র অধিকার পরিষদের ঢাবি সম্পাদক আকরামকে তুলে নেওয়ার অভিযোগ!

২৯ এপ্রিল ২০২১, ০৪:৪৫ AM
আকরাম হোসাইন

আকরাম হোসাইন © সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত দেড়টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে সাদা পোশাকধারী কয়েকজন তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

এ বিষয়ে বিমানবন্দর থানায় বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও ফোনে সাড়া পাওয়া যায়নি।আকরাম হোসাইনের নামে শাহবাগ এবং মতিঝিল থানায় দু'টি মামলা রয়েছে জানা গেছে।

সালেহ উদ্দিন সিফাত জানান, ‘আকরাম তার এক আত্মীয়কে বিদায় জানাতে গেলে রাত ১ টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর এলাকা থেকে সাদা পোশাকের ৬-৭ পুলিশ তাকে তুলে নিয়ে যায়। আকরামের পাশে সংগঠনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইব্রাহিম নাফিস উপস্থিত ছিলেন। তিনিই ঘটনার প্রত্যক্ষদর্শী।

সংগঠনটির ঢাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি আসিফ মাহমুদ বলেন, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রমান্বয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার এই সংস্কৃতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই এবং অবিলম্বে আকরাম হোসেনের সন্ধান চাই।

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সংগঠনটির ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনকে তুলে নিয়ে যায় ডিবি। পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার দায়ে শাহবাগ থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজতে হবে, রুয়ে…
  • ২৯ এপ্রিল ২০২৬
মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় ছাত্রদল নেতা তারিক
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত:…
  • ২৯ এপ্রিল ২০২৬
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১০ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কেমন আছেন, কী করছেন— বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২৯ এপ্রিল ২০২৬