আনভীরের গ্রেপ্তার দাবিতে সমাবেশের ডাক ছাত্র ফ্রন্টের

২৮ এপ্রিল ২০২১, ০৯:০৮ PM
লোগো

লোগো

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আগামীকাল বৃহস্পতিবার (২৯ এপ্রির) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল সকালে আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।

তিনি বলেন, মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এসময় তিনি সবাইকে এ প্রতিবাদে অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন।

গত ২৬ এপ্রিল সোমবার রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীর লাশ উদ্ধারের পর দায়ের হওয়া মামলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামী করা হয়।

এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে বলে জানা গেছে।

এর আগে এদিন বুধবার মুনিয়া হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি ছাত্র সংগঠন। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুনিয়া হত্যার ঘটনায় জড়িতের শাস্তি দাবি করা হয়েছে।

তারা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি আনভীকে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় তারা আর কোনো মুনিয়ার হত্যাকাণ্ড দেখতে চায় বলেও জানায়।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজতে হবে, রুয়ে…
  • ২৯ এপ্রিল ২০২৬
মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় ছাত্রদল নেতা তারিক
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত:…
  • ২৯ এপ্রিল ২০২৬
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১০ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কেমন আছেন, কী করছেন— বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২৯ এপ্রিল ২০২৬