ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী

ভাত-কাপড়-শিক্ষার অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার

২৬ এপ্রিল ২০২১, ০৭:২৪ PM

© টিডিসি ফটো

শোষিতের সংগ্রামে স্লোগানে মিছিলে, আমরাই লিখবো মুক্তির গান’ এই স্লোগানকে ধারণ করে লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৮ বছর পেরিয়ে ৬৯ বছরে পদার্পন করছে আজ সোমবার (২৬ এপ্রিল)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সারাদেশের শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেন এবং সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেন বলেন, আমরা এমন সময় ছাত্র ইউনিয়ন এর ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি যখন সারা পৃথিবী করোনা মহামারীতে স্থবির ও বিপর্যস্ত। মানুষ এক দুর্বিষহ অবস্থায় দিনাতিপাত করছেন। নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণী যারা দিনে আনে দিনে খায় তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশী। অথচ সরকার তাদের এই দুর্দশা কাটানোর জন্য কোনো ব্যবস্থাই করেনি উলটো শ্রমজীবী বা রিকশাচালক যখন পরিবারের জন্য এক বেলার খাবারের টাকা জোগাতে যখন রিকশা নিয়ে রাস্তায় নামে তখন প্রশাসন তার রিকশা জব্দ করে জরিমানা করছে। অপর দিকে তেলা মাথায় তেল দেয়ার মতই বেসরকারি শিল্প খাতে একেরপর প্রণোদনা দিয়েই যাচ্ছে সরকার। যারা দেশের অর্থনীতির মেরুদণ্ড অর্থ্যাৎ কৃষক-শ্রমিক তারা যখন তাদের নায্য হিস্যা বুঝে পেতে চায় তখনই নেমে আসে রাষ্ট্রীয় জুলুম। সারাদেশের অবস্থা যখন এমন তখন ছাত্র ইউনিয়ন এর কর্মীবাহিনী রাজপথে মানুষের জন্য লড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, গত ২০ দিন ধরেই নিম্ন আয়ের ও শ্রমজীবিদের খাবার বিতরণ করে আসছে সারাদেশের ছাত্র ইউনিয়ন এর সহস্রাধিক নেতা কর্মী। এছাড়া করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন মওকুফ, শিক্ষকদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়ে আসছে। ছাত্র ইউনিয়ন এর ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নিতে চাই যতদিন এদেশের কৃষক, শ্রমিক মেহনতী মানুষের উপর শোষণ, নির্যাতন, জুলুম বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রামকে অব্যহত রাখব।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী বলেন, ভাষা আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে স্বৈরাচার, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলন সংগঠিত করার আহবান নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল গড়ে উঠে তৎকালীন “পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন” পরে স্বাধীন বাংলাদেশে “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন” নামে কার্যক্রম চালিয়ে আসছে। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণ অভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০০৮’র সেনাসমর্থিত সরকারবিরোধী আন্দোলন, ২০১৩’র গণজাগরণ মঞ্চের আন্দোলনসহ বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল আন্দোলনে ছাত্র ইউনিয়নের ঐতিহাসিক ভূমিকা ছিল। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে থাকবে।

তিনি বলেন, পুরো পৃথিবীই এখন করোনার ধাক্কায় জর্জরিত। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। সুচিকিৎসার অভাবে প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। উপার্জনক্ষমতা হারিয়েছেন লাখ লাখ মানুষ। দুবেলা দুমুঠো ভাত খেতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। কিন্তু এরমধ্যে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের কাছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাসের নাম দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। জাতীয়ত বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশন জটে আটকে আছে। করোনাকালীন সময়ে ঝরে পড়ছে হাজারো শিক্ষার্থী। অথচ শিক্ষা বিভাগ নিয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রয়োজনীয় পদক্ষেপই গ্রহণ করা হচ্ছেনা। আমরা ছাত্র ইউনিয়ন ভাত-কাপড়-শিক্ষার অধিকারকে বেগবান করার আহবান জানাচ্ছি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা: আজ সকালে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সমাজ প্রগতির লড়াইয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের স্কুল ছাত্র সম্পাদক অয়ন সেনগুপ্ত, চুয়েট ছাত্র ইউনিয়ন নেতা চিরঞ্জিত দাশ, কোতোয়ালী থানা ছাত্র ইউনিয়নের জুলিয়ান ডি কস্তা, শুভ নাথ, অরিত্র ভট্টচার্য, স্নেহেন্দু বণিক প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন: বাংলাদেশ ছাত্র ইউনিয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর কোন প্রকাশ্য সমাবেশ না করলেও ভার্চুয়ালি ওয়েবিয়ানার আয়োজন করেছে। ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত হওয়া এই ওয়েবিয়ানায় ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিন উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ডা. আরিফ বাচ্চু, রাংগুনিয়ার প্রাক্তন সাধারন সম্পাদক দেবাশীষ মুৎসুদ্দি, মীরসরাই এর প্রাক্তন সভাপতি মীর হোসেন এবং সীতাকুন্ডের প্রাক্তন সভাপতি ইমরান চৌধুরী।

গতকাল রবিবার (২৫ এপ্রিল) এর দ্বিতীয়দিনের আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি সাইফুদ্দিন খালেদ খসরু, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রামের প্রাক্তন সাধারন সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম মহিলা কলেজের প্রাক্তন ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. উদিতি দত্ত এবং চুয়েট ছাত্র ইউনিয়নের প্রাক্তন আহবায়ক হাফিজুর শরিফী।

আজ বিশেষ আয়োজনের আলোচনায় উপস্থিত থাকবেন স্বাধীনতার পর চট্টগ্রাম কলেজের ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি ও জেলার প্রাক্তন সহ-সভাপতি গোলাম সামদানী, চট্টগ্রাম নগর কমিটির প্রাক্তন সভাপতি আ আ ম শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলার প্রাক্তন সভাপতি হারুনুর রহীম এবং নগরের প্রাক্তন সাধারন সম্পাদক ও লালন গবেষক আবদেল মান্নান।

আগামীকা মঙ্গলবারের (২৭ এপ্রিল) ওয়েবিয়ানায় উপস্থিত থাকবেন- ছাত্র ইউনিয়ন জেলার প্রাক্তন সভাপতি ও ভাষা গবেষক ড. মাহবুবুল হক, জেলার প্রাক্তন সভাপতি ও সিপিবির বর্তমান সাধারন সম্পাদক মো. শাহ আলম, জেলার প্রাক্তন সভাপতি বালাগাত উল্লাহ এবং স্বাধীনতার পর চাকসুর প্রথম ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি শামসুজ্জামান হীরা।

প্রতিদিন রাত সাড়ে ৮টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের ফেসবুক পেইজে এই অনুষ্ঠান দেখা যাবে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজতে হবে, রুয়ে…
  • ২৯ এপ্রিল ২০২৬
মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় ছাত্রদল নেতা তারিক
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত:…
  • ২৯ এপ্রিল ২০২৬
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১০ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কেমন আছেন, কী করছেন— বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২৯ এপ্রিল ২০২৬