রাজধানীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

১২ মার্চ ২০২১, ০৬:৩১ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সংগঠনের সাধারণ সম্পাদক দীপক শীলের নিঃশর্ত মুক্তি ও ৭ ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় শাখা।

শুক্রবার (১২ মার্চ) দুপুর ১টায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহর নেতৃত্বে পুরান ঢাকায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে বাহাদুরশাহ্ পার্ক প্রদক্ষিণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, হয়রানিমূলক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীলকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সড়ক আইনের ৬৬ ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, গতকাল মোটরসাইকেল চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর বকশীবাজার মোড় অতিক্রম করার সময় তার পথরোধ করে ভ্রাম্যমাণ আদালত। তখন তার রাজনৈতিক পরিচয় জানতে পেরে মোটরযানের কাগজপত্র দেখানোর সুযোগ না দিয়েই হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করে ভ্রাম্যমাণ আদালত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

এসময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ও জবি শাখার সভাপতি কে এম মুত্তাকী, জবি শাখার সাধারণ সম্পাদক খাইরুল হাসান জাহিন উপস্থিত ছিলেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬