নারীদের মূল ধারায় নিয়ে আসতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে: নুর

০৮ মার্চ ২০২১, ১০:২০ PM

© সংগৃহীত

নারীদের মূল ধারায় নিয়ে আসতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা কথা বলেছেন ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী অধিকার পরিষদের এক সমাবেশ থেকে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে নুর বলেন, আজ বাংলাদেশের শহর-গ্রামে নারীদের ব্যাপক র‌্যালি-শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু আজ আমরা তা দেখি না। তার কারণ হচ্ছে তাদের অসচেতনতা।

তিনি আরও বলেন, সকল আন্দোলন-সংগ্রামে নারীদের উল্লেখযোগ্য অবদান আছে। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নারী অবদান অনস্বীকার্য। আজ দুঃখের বিষয় নারীরা শিক্ষিত হচ্ছে, কিন্তু তারা আমার বোনদের অধিকার আদায়ে সোচ্চার হচ্ছে না। তারা মনে করছে তারা চাকরি পাচ্ছে, তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। কিন্তু সমাজের উল্লেখযোগ্য একটা অংশকে যে টেনে তুলে মূল ধারায় নিয়ে আসতে হবে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে-সেজন্য তেমন একটা ভ্রুক্ষেপ দেখি না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নারী অধিকার পরিষদের নেত্রী তামান্না শিখা, নারী অধিকার পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শিরিন সুলতানা, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক তারেক রহমান প্রমুখ।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬