জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মার্চে নেয়ার দাবি

০৬ মার্চ ২০২১, ০৯:১৯ PM
ছাত্রমৈত্রীর মানবববন্ধন

ছাত্রমৈত্রীর মানবববন্ধন © টিডিসি ফটো

মার্চ মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন রাজশাহী জেলা ও মহানগর শাখা ছাত্রমৈত্রী। আজ শনিবার (০৬ মার্চ) রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিনোদন পার্ক থেকে শুরু করে গণপরিবহনসহ সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু তথাকথিত করোনা সংক্রমণের অজুহাতে সরকার শুধুমাত্র শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাস আটকে রেখেছে।

তারা বলেন, ‘এক দেশে দুই নীতি কোনভাবেই চলতে পারে না। শিক্ষার্থীরা এক বছর লেখাপড়া থেকে বাইরে থাকায় একদিকে তাদের সেশনজট যেমন বাড়ছে, অন্যদিকে হতাশাগ্রস্ত হয়ে অনেকেই লেখাপড়া ছেড়ে দিচ্ছে।’

বক্তারা বলেন, গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন থেকে চারটি পরীক্ষাগ্রহণ বাকি ছিল। আর স্নাতকোত্তর পর্বের পরীক্ষা ২০১৯ সালে নেয়ার কথা ছিল। করোনা মহামারীর কারণে তা স্থগিত করা হয়। পরে আবার চলতি বছরের শুরুতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষা ঠিকভাবে চলছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েছে।

ছাত্রমৈত্রীর নেতারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এমন উদাসীনতা ও খামখেয়ালি মনোভাব আমরা প্রত্যাশা করি না। সবকিছু স্বাভাবিকভাবে চলতে পারলে পরীক্ষা গ্রহণও সম্ভব। মার্চ মাসের মধেই সারা দেশে সমন্বিত পরিকলল্পনা গ্রহণের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পিছিয়ে যাওয়া সকল পরীক্ষা শেষ করতে হবে।

রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি বক্তব্য দেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। এছাড়া আরও বক্তব্য দেন সম্পাদক মণ্ডলির সদস্য নাজমুল করিম অপু, সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান, বোয়ালিয়া থানা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মতিহান থানার সভাপতি পলাশ আহমেদ প্রমুখ।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬