রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

০৫ মার্চ ২০২১, ০৮:৩২ PM
ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল © সংগৃহিত

কারা হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার (৫ মার্চ) রাজধানীর শংকর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগের এ মিছিলের আয়োজন করা হয়। এতে পশ্চিম থানা ছাত্রদল সভাপতি জুয়েলসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মশাল মিছিলে নেতৃত্বে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত। আপনারা দেখেছেন- বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে কীভাবে কাটুনিস্ট কিশোর ও মুশতাকের উপর কি বর্বর নির্যাতন চালানো হয়েছে।

তিনি বলেন, ‘নির্যাতন-নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরুরেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬