শক্তিশালী সিন্ডিকেটের কারণে জামিন পাননি মুশতাক: নুর

০২ মার্চ ২০২১, ১১:২৮ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শক্তিশালী মাফিয়া সিন্ডিকেটের কারণে প্রয়াত লেখক মুশতাক আহমেদ জামিন পায়নি।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, প্রশাসনের অনেক কর্মকর্তা রয়েছেন যারা বর্তমান সরকারের উপর খুশি নয়। কিছু সরকারি কর্মকর্তাকে বিভিন্ন সুবিধা দিয়ে রাখা হয়েছে। এই সুবিধাভোগীদের বাইরে যারা রয়েছেন, তারা অনাচারের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, দেশের সব রাজনৈতিক দলের দাবি যখন একই, তাহলে এক জায়গায় এক সময়ে সমবেত হয়ে আন্দোলন করলে সমস্যা কোথায়? যারা এই সরকারকে চায় না, তারাও একজোট হয়ে সারাদেশে এক কর্মসূচি ঘোষণা করতে পারে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬