নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

০১ মার্চ ২০২১, ০৪:১০ PM

© টিডিসি ফটো

জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। সোমবার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ, প্রচার সম্পাদক আবুল বাশার, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আশিক, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, সজল, আল আমিন, নাঈম এলাহী, কাউছারসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে কুবি ছাত্রদলের আহবায়ক পদপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভ বলেন, দেশব্যাপী ছাত্রদলের যে কর্মসূচি ছিল তার বাস্তবায়ন হিসেবে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬