প্রগতিশীল ছাত্র জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

০১ মার্চ ২০২১, ০১:০১ PM
প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার আট নেতাকর্মীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ। সোমবার (১ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে বিক্ষোভ মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে।

পরে ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলটি দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিক্ষোভ ও ঘেরাও ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসময় নেতাকর্মীরা গ্রেফতারদের মুক্তি দাবি ও কারাগারে লেখক মুস্তাকের মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে মিছিল দেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬