গ্রেফতার ৭ শিক্ষার্থীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৬ PM

© সংগৃহীত

প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিল থেকে গ্রেফতার ৭ শিক্ষার্থীকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম মামুন ভুঁইয়া এ আদেশ দেন। আগামী তিনদিনের মধ্যে তাদের এ জিজ্ঞাসাবাদ করতে হবে৷

৭ শিক্ষার্থী হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী।

এদিন দুপুর তাদের আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম।

আসামিপক্ষে আইনজীবী মন্টু ঘোষ, আইনুন্নাহার সিদ্দিকা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, মো. পারভেজসহ বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আবেদন নাকচ করে তাদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।  

এর আগে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠন শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করে৷ মিছিল

পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জ ও পরবর্তী ঘটনায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় ওই ৭ জন শিক্ষার্থী ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭/১০৯ ধারায় এ মামলা দায়ের করেন শাহবাগ থানার এসআই মিন্টু মিয়া।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬