ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে: নুর

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৫ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর এই আইনের শিকার হচ্ছেন, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবীরা।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদ মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পর থেকেই বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। আমাদের সবার দাবি একই। এই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। মুশতাক যেদিন মারা গেছে সেটি দেশের ইতিহাসে একটি কালো দিন। কেননা ২৫ ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, যুগ্ম আহবায়ক ফারুক হাসানসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬