জাবি ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধর

২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:২০ PM
তুষার ধর

তুষার ধর © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন ৪৫তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তুষার ধর। শুক্রবার শাখা ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক অরণ্যক অর্ণব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সম্পাদকমন্ডলীর এক জরুরি সভায় মিখা পেরেগুকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তুষার ধরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তুষার ধর ২৯তম কাউন্সিলের মধ্য দিয়ে গঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

এর আগে স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির দায়ে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিখা পেরেগুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করায় সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে ছাত্র ইউনিয়ন।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সম্পাদকমন্ডলীর এক জরুরি সভায় তাকে অব্যাহতি দিয়ে ৪৫তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তুষার ধরকে জাবি ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬