৬ বছর পর রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন, কমিটি দেবে কেন্দ্র

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩১ PM
রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে বুধবার সকালে রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠান

রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে বুধবার সকালে রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠান © সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে বুধবার সকালে এই সম্মেলনে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী। সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করা হলেও নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি, এমনকি ভোটগ্রহণও হয়নি। ঢাকা থেকে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।

বুধবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবের অনুষ্ঠান পরিচালনায় নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ সম্মেলনে সভাপতিত্ব করেন।

এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে রকি কুমার ঘোষকে সভাপতি এবং মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করে নগর ছাত্রলীগের ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তিন বছরের ওই কমিটি ছয় বছরেরও বেশি সময় পার করে।

অবশেষে আবার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। কাংক্ষিত এই সম্মেলনে সভাপতি পদে অন্তত পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে অন্তত ৯ জন প্রার্থী রয়েছেন।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬