শিক্ষা মন্ত্রণালয় অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছে: নুর

২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

শিক্ষপ্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষা মন্ত্রণলায়ের সর্বশেষ নেয়া সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, নির্বাচন, ভোট, সভা-সমাবেশ সবই তো হচ্ছে। গণপরিবহনও চলছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘হল খোলার দাবি ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, সরকার আগামী ২৪ মে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমার প্রশ্ন হলো করোনার পরিবেশেতো সবই চলছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে। শিক্ষা মন্ত্রণালয় অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একবছর ধরে বন্ধ। এটা কোনোভাবেই মানা যায় না। মহামারী করোনায় ইউরোপ-আমেরিকা সবচেয়ে বেশি বিপর্যস্ত ছিলো। তাদের ওখানেও এমনটি হয়নি। এতদিন বন্ধ রাখার কোনো যুক্তিকতা নেই।

এর আগে সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৪ মে (পবিত্র ঈদুল ফিতরের পর) থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া না হলেও দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ মে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শ্রেণি-ক্লাস কার্যক্রম শুরু করা হবে। এর আগে ১৭ মে থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬