ঢাবি ক্যাম্পাসে পোস্টার সাঁটালো অমর একুশে হল ছাত্রদল

২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৪ AM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২১ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল শাখা ছাত্রদল উদ্যোগে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো হয়। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতারাও উপস্থিত ছিলেন

জানা গেছে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ‘একুশ মানেই বাক-স্বাধীনতা, একুশ মানেই গণতান্ত্রিক ধারা, একুশ মানেই মাথা নত না করা’ শ্লোগানে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অমর একুশে হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ ও সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাপ্পীর নেতৃত্বে এসব পোস্টার সাঁটানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, যুগ্ম সম্পাদক মারুফ এলাহি রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, আশরাফুল ইসলাম খান অনিক, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাকির আহমেদ, রাশেদ আল আমিন শুভ, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম রিয়াদ, সাবেক সদস্য আশরাফুজ্জামান সবুজ, মাহবুব আলম প্রমুখ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬