বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইশার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৭ PM

© টিডিসি ফটো

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার ২০২১ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের এমবিএ শিক্ষার্থী এস. এম. তৌহিদ বাশারকে সভাপতি হিসেবে এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বরিশাল শহরের রূপাতলিতে এক রেস্টুরেন্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অধিবেশন-২০২১ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. তৌহিদ বাশার।

পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছ সহ-সভাপতি পদে মুহাম্মাদ শাহীন মাহমুদ (ইংরেজি বিভাগ), সাংগঠনিক সম্পাদক পদে হাসিবুল হোসেন (রসায়ন বিভাগ), প্রশিক্ষণ সম্পাদক পদে হাসান মাহমুদ (সমাজবিজ্ঞান বিভাগ), তথ্য ও গবেষণা সম্পাদক পদে মুহাম্মাদ মনিরুজ্জামান (ইংরেজি বিভাগ), দাওয়াহ সম্পাদক পদে রাশেদুল ইসলাম (অর্থনীতি বিভাগ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মাদ মিরাজ হোসেন (ইংরেজি বিভাগ), অর্থ সম্পাদক পদে খালিদ হাসান (লোকপ্রশাসন বিভাগ), দফতর সম্পাদক পদে সৈয়দ মিরাজ (দর্শন বিভাগ), পাঠাগার ও পাঠচক্র সম্পাদক পদে জহিরুল ইসলাম (আইন বিভাগ), ছাত্রকল্যাণ সম্পাদক পদে মুহাম্মাদ রায়হান (ম্যানেজমেন্ট বিভাগ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এ এস এম হাসিবুল্লাহ  উপকূল বিদ্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ), কার্যনির্বাহী সদস্য পদে মুহাম্মদ রাকিব বিল্লাহ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), মুহাম্মদ মাসুম বিল্লাহ (মৃত্তিকাবিজ্ঞান বিভাগ) নির্বাচিত হয়েছেন ।

সদ্য পুন:নির্বাচিত সভাপতি এস. এম. তৌহিদ বাশার গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬