ঢাবির জিয়া হলের নাম পরিবর্তনের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৭ PM

© সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল’র নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাবেশে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জিয়ার 'বীর উত্তম' খেতাব বাতিলের উদ্যোগ নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সম্প্রতি বিএনপি রাজপথে নেমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে আমরা বলতে চাই, বিএনপি যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই তাইলে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বসে থাকবেনা। রাজপথে নেমে তাদের প্রতিহত করবো।

সমাবেশে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনসহ অন্যান্যরা বক্তব্যে দেন। এসময় জিয়ার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল এবং ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা হল নামকরণের দাবি ্জানানো হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬