বিএনপির সমাবেশে আহত ছাত্রদলের ১২ নেতা, হাসপাতালে ভর্তি

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০২ PM

© টিডিসি ফটো

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করার হয়েছে।

হামলার ঘটনার পর আজ শনিবার সংগঠনটির আহবায়ক মাে. রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বিএনপির সমাবেশে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব ছিনতাই চেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়ােজিত আজকের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এতে বলা হয়েছে, হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হােসেন, ওয়ালিউর রহমান জনি, সাফি ইসলাম, শরিফ প্রধান শরীফ, মাহমুদুল হাসান রনি, মাসুদুর রহমান মাসুদ, আরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সদস্য রােমান পাঠান, আসাদুজ্জামান রিংকু, নাহিদুদ্ধামান শিপন এবং শহীদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম শাহীন, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বােরহান উদ্দীন খান সৈকত গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি ছাত্রদলের সদস্য রােমান পাঠানকে পুলিশ বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে এবং নাহিদুজ্জামান শিপনের ডান পায়ে গুরুতর জখম হয়েছে, আসাদুজ্জামান রিংকুকে ব্যাপক মারধর করেছে পুলিশ। উভযেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন। এছাড়া বাকি সকল নেতৃবৃন্দ ইসলামী ব্যাংক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬