ছাত্রদল সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি সদস্য সচিবকে শোকজ

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪০ PM
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি খোকন ও ঢাবি সদস্য সচিব আমান

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি খোকন ও ঢাবি সদস্য সচিব আমান © টিডিসি ফটো

পা‌র্টি অ‌ফি‌সের চেয়ারে বসাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমানের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে।

আগামী ১৬ তারিখের মধ্যে আমান উল্লাহ আমানকে সশরীরে পা‌র্টি অ‌ফি‌সে গিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে একটি কর্মসূচি শেষে নয়াপল্টনস্থ পার্টি অফিসে যায় সংগঠনটির কেন্দ্রীয়সহ বিভিন্ন ইউনিটের নেতারা। এসময় সেখানে সংগঠনটির নির্ধারিত রুমে অতিরিক্ত লোকসমাগম হওয়াতে বসতে পারেনি ঢাবি শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমান উল্লাহ আমান।

ঘটনার বর্ণনা দিয়ে আমান উল্লাহ আমান বলেন, সংগঠনের একটি চেইন অফ কমান্ড থাকে। এরকম পরিস্থিতিতে সাধারণত জুনিয়ররা সিনিয়রদের বসার চেয়ার ছেড়ে দেয়। কিন্তু ওই সময় সেটির ব্যর্তয় ঘটেছে। তখন স্বয়ং কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সশরীরে উপস্থিত ছিলেন।

“তখন আমি কিছুটা বিনয়ের স্বরে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে জানতে চেয়েছি, জুনিয়র নেতারা কিভাবে চেয়ারে বসতে পারে। যখন সিনিয়র কেউ উপস্থিত থাকেন।”

এসময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে বলে সেখানে উপস্থিত একাধিক নেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

আমান আরও বলেন, এ ঘটনার পর পার্টি অফিস থেকে বেরিয়ে আসলে শোকজের বিষয়টি আমাকে অবহিত করা হয়। নির্দ্দিষ্ট সময়ের মধ্যে সাংগঠনিক নিয়ম মেনে শোকজের জবাব দেবেন বলে তিনি জানান। 

তবে ঘটনাটি সর্ম্পূণ অস্বীকার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, “আমার জানা মতে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।”

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬