সাবেক নেতা মিন্টু’র মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক

০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৫ PM
আবু আতিক আল হাসান মিন্টু  ও ছাত্রদলের লোগো

আবু আতিক আল হাসান মিন্টু ও ছাত্রদলের লোগো © ফাইল ফটো

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আবু আতিক আল হাসান মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

রবিবার (৭ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় তারা বলেন, জন্ম যেমন সত্য; মৃত্যুও ঠিক তেমনি অবধারিত। তবুও এই অবধারিত সত্যটুকু মেনে নেওয়া খুবই কষ্টকর, আর তা যদি হয় মমতাময়ী মায়ের মৃত্যু, সে তো এক বিষাদসিন্ধু! মাতৃহারা প্রিয় সহযোদ্ধাকে স্বান্তনা জানাবার ভাষা আমাদের জানা নাই। মহান আল্লাহ তাকে এই শোক সইবার শক্তি দিন। মরহুমার মতো এমন সরলমনা বিনয়ী মানবীর মৃত্যুতে পরিবারবর্গ, আত্মীয় স্বজন ও গুণগ্রাহীগণ শোকে শোকাভিভূত। আমরাও তার মৃত্যুতে গভীরভাবে শোক ভারাক্রান্ত।

প্রসঙ্গত, শনিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯ টায় সাবেক ছাত্রদল নেতা মিন্টুর মা আনোয়ারা হাসান (৭০) নিউইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬