বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন মওকুফের দাবি ছাত্র মৈত্রী-বিসিএল’র

২৮ জানুয়ারি ২০২১, ০৪:৪৬ PM
মানবন্ধনে উপস্থিত নেতাকর্মীরা

মানবন্ধনে উপস্থিত নেতাকর্মীরা © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি ন্যূনতম ৫০ শতাংশ মওকুফের দাবিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর এক যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাস আলাের সঞ্চালনায়, ছাত্রলীগ-বিসিএল’র সভাপতি গৌতম শীলের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল’র সাধারণ সম্পাদক মাে. মাহফুজুর রহমান রাহাত, সহ সভাপতি নােমান আহমেদ, সাংঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ নিলয়, সদস্য নেসার উদ্দিন মােল্লা, ঢাবি শাখার সভাপতি নাইম হাসান হৃদয়, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মােতালেব জুয়েল, সহ সভাপতি রাশেদ খান, তারিকুল ইসয়ালাম, ইমরান হােসেন, সাংগঠনিক সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, দপ্তর সম্পাদক ঈশান খান ফয়সাল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তানভীন আহমেদসহ আরো অনেকেই।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস।

মানববন্ধনে বক্তারা দেশে চলমান নানান অন্যায়-দুর্নীতির কথা তুলে ধরে, করােনাকালীন সময়ে নাজুক অর্থনৈতি অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি নূন্যতম ৫০ শতাংশ মওকুফের দাবি জানান। এছাড়াও শিক্ষার্থীদের করােনাকালীন সময়ে প্রযুক্তিগত সহায়তা না করেই অনলাইন ভিত্তিক ক্লাস-পরীক্ষা নেয়ার নিন্দা জ্ঞাপন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মােতালেব জুয়েল।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল’র সভাপতি কৌতম শীল আগামী ২ ফেব্রুয়ারি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি নূন্যতম ৫০ শতাংশ মওকুফ ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলােকে মানের ভিত্তিতে শ্রেণিবিন্যাস করে একই বেতন-ফি কাঠামােতে আনার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচী ঘােষনা করেন।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬