জয়পুরহাট ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আবিদ-সোহেল

২৮ জানুয়ারি ২০২১, ০১:০৮ PM
আবিদ ও সোহেল

আবিদ ও সোহেল © টিডিসি ফটো

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জয়পুরহাট জেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে এস এম আবিদ শিহাব গালিব ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানা এবং শাহেদ আহমেদকে সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন এ কমিটি অনুমোদন দিয়েছেন। অনুমোদিত এ কমিটির মেয়াদ এক বছর। 

অনুমোদিত কমিটিতে নাইমুল ইসলাম নাইম, আমিনুল ইসলাম, সোহানুর রহমান সৌরভকে সহ-সভাপতি করা হয়েছে। আর শামিম হোসাইন, রাকিবুল ইসলাম রাহাত, মাহাদুল হাসানকে যুগ্ম -সাধারণ সম্পাদক করা হয়েছে।  

এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম, রাকিবুল হাসান রকি, দপ্তর সম্পাদক হিসেবে নাইমুর রহমান, উপ-দপ্তর সম্পাদক হিসেবে আরমান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে জহুরুল ইসলাম জয়, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে শাকিল হাসান দ্বায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আতিক মাহমিদকে অর্থ সম্পাদক, কামরুজ্জামান মেরাজকে সহ-অর্থ সম্পাদক, আরাফাত হোসেনকে সমাজসেবা সম্পাদক, মরিয়ম আক্তার মিশুকে সংস্কৃতি সম্পাদক, আবু সাঈদকে ক্রীড়া সম্পাদক, আতিক মোরশেদ মাহীকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সজিবকে তথ্য ও যোগাযোগ সম্পাদক এবং আফ্রিন নাহারকে ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এছাড়া ফাহিম ফয়সাল, তন্ময় তালুকদার, সাগর হোসেন, নাজমুল হুদা, মিনহাজুল ও নিশাতকে সদস্য পদে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬