ফরিদপুর ছাত্রলীগের কমিটি থেকে বিতর্কিতদের বাদের দাবি

২৬ জানুয়ারি ২০২১, ০৬:০৬ PM
ফরিদপুর ছাত্রলীগের একাংশের মানববন্ধ

ফরিদপুর ছাত্রলীগের একাংশের মানববন্ধ © টিডিসি ফটো

ফরিদপুর জেলা ছাত্রলীগের নবগঠিত আংশিক কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জেলা প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে তারা এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি বিবাহিত এবং সাধারণ সম্পাদক মামলার আসামি। গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারেন না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তদের ছাত্রলীগের পদ-পদবি দিতে নিষেধ করেছেন। অথচ ফরিদপুর জেলা ছাত্রলীগে বিবাহিত এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে নেতৃত্বে আনা হয়েছে।

এসময় তারা কমিটি থেকে বিতর্কিত সকল নেতাদের অবিলম্বে বাদ দেওয়ার দাবি জানান। বিতর্কিতদের বাদ না দেওয়া পর্যন্ত সাধারণ ছাত্র ও ছাত্রলীগ কর্মীরা কমিটি মেনে নেবে না বলেও উল্লেখ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা ছাত্রলীগ নেতা মিথুন কর্মকার, রাবেয়া বৃষ্টি, নূর হোসেন মারুফ, আসিফ ইমতিয়াজ সজল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম প্লাবন প্রমুখ।

গত ১৯ জানুয়ারি ফরিদপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে তামজিদুল রশীদ রিয়ানকে সভাপতি ও ফাহিম আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬