বেপরোয়া গাড়ি কেড়ে নিল ছাত্রলীগ নেতার প্রাণ

২৬ জানুয়ারি ২০২১, ০৩:৩৮ PM
তানভীর সিকদার

তানভীর সিকদার © ফাইল ফটো

চট্টগ্রামের সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর সিকদার (২৪) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলার বাঁশখালীর চেচুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত তানভীর দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

তানভীর উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের শমদ আলি সিকদার পাড়ার মাস্টার আবু শামার ছেলে। তিনি চট্টগ্রাম নগরের এমইএস কলেজে স্নাতকে পড়তেন।

আবু শামা জানান, সকালে বাঁশখালী উপজেলা সদর থেকে গুনাগরি যাওয়া পথে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় পথচারীরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য ডাক্তার মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬