শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা

১৯ জানুয়ারি ২০২১, ০৫:৪৫ PM
পুষ্পস্তবক অর্পণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা

পুষ্পস্তবক অর্পণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি ফটো

শহীদর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি ছাত্রদলের নেতৃবৃন্দ ফাতেহা পাঠ এবং শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ট্যাগ: ছাত্রদল
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬