মদপানে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

০৯ জানুয়ারি ২০২১, ০৬:৪১ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মদপানে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ছয়জন হাসপাতালে ভর্তি।

মৃতরা হলেন উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোহসিন (২৩), জৈনপুর এলাকার তোফাজ্জল হোসেন (৪০)।

জানা গেছে, গত শুক্রবার রাতে ব্যক্তিগত অফিসে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবুসহ ১০-১৫ জন মদ পান করেন। এ সময় ৯-১০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শনিবার দুপুরে বাবুসহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবুর ভাই ইউপি চেয়ারম্যান মাসুম অভিযোগ করে বলেন, কারো ইন্ধনে আমার ভাইকে হত্যার উদ্দেশে শুক্রবার রাতে খাদ্যের সঙ্গে বিষক্রিয়া মেশানো হয়েছে। এতে বাবুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আরো পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের কাছে ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের ভাই বাবু রয়েছে। তারা কীভাবে মারা গেছে তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বলতে পারব।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬