মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগ নেতা বাদলকে স্মরণ

০৯ জানুয়ারি ২০২১, ০১:৩২ PM
‘শহীদ মনিরুজ্জামান বাদল চত্বরে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ

‘শহীদ মনিরুজ্জামান বাদল চত্বরে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ © সংগৃহীত

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি শহীদ মনিরুজ্জামান বাদলের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯২ সালের ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আততায়ির গুলিতে তিনি নিহত হন। এ উপলক্ষে প্রতি বছর নানা কর্মসূচি পালন করে থাকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ।

বাদলের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৯ জানুয়ারি) সকালে ঢাবির শামসুন্নাহার হল সংলগ্ন ‘শহীদ মনিরুজ্জামান বাদল চত্বরে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়। এতে বাদলের স্মৃতিচারণ করেন আলোচকরা।

এসময় আলোচকরা বলেন, ছাত্রলীগের দুঃসময়ে যারা অসাধারণ ভূমিকা রেখেছে তাদের মধ্যে অন্যতম মনিরুজ্জামান বাদল। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছিলেন। আজকের এদিনে তার কর্মময় জীবন থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদল ঢাকায় আততায়ির গুলিতে নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে তাকে গুলি করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬