আজ মসজিদে দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা করবে ছাত্রলীগ

০৬ জানুয়ারি ২০২১, ১২:২৭ AM
লোগো

লোগো

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ‘দিন বদলের সনদ রূপকল্প ২০২১’ উপস্থাপন করেন। বাংলাদেশের জনগণ নিরঙ্কুশভাবে নৌকা প্রতীকে ভােট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে জয়যুক্ত করে।

একইভাবে বাংলাদেশের জনগণ ২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় গণরায় প্রদান করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও সমৃদ্ধির চলমান অগ্রযাত্রাকে সমুন্নত রাখে।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকভাবে সরকার পরিচালনার এক যুগ পূর্তিতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় বাংলাদেশ ছাত্রলীগ আজ বুধবার (৬ জানুয়ারি) নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে-

এদিন বাদ যােহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে দুঃস্থদের মাঝে শীতবন্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে আগামীকাল ৬ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় সারাদেশে সকল মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা, প্যাগােডাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার নির্দেশ দেয়া হয়েছে।

সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে সুপেয় পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬