আওয়ামী লীগ সরকারের এক যুগ পূর্তি উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি

০৫ জানুয়ারি ২০২১, ১১:৫৩ PM

© টিডিসি ফটো

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ‘দিন বদলের সনদ রূপকল্প ২০২১’ উপস্থাপন করেন। বাংলাদেশের জনগণ নিরঙ্কুশভাবে নৌকা প্রতীকে ভােট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে জয়যুক্ত করে।

একইভাবে বাংলাদেশের জনগণ ২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় গণরায় প্রদান করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও সমৃদ্ধির চলমান অগ্রযাত্রাকে সমুন্নত রাখে।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকভাবে সরকার পরিচালনার এক যুগ পূর্তিতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল ৬ জানুয়ারি বুধবার নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে-

আগামীকাল মঙ্গলবার বাদ যােহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে দুঃস্থদের মাঝে শীতবন্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে আগামীকাল ৬ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় সারাদেশে সকল মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা, প্যাগােডাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার নির্দেশ দেয়া হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬