নানা আয়োজনে জাসদ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৪ জানুয়ারি ২০২১, ০৬:১৪ PM

© সংগৃহীত

র‌্যালি-সমাবেশসহ নানা আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি শিরীন আখতার এমপি, জাসদের সহ-সভাপতি ও ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরুল আক্তার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মুক্তাদির, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু, ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ননী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ, স্বাধীনতা ও ছাত্রলীগ— এ তিনটি শব্দ অবিচ্ছেদ্য। বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশে সামরিক-বেসামরিক স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সমাজপ্রগতির বিপ্লবী আন্দোলনসহ সব গণতান্ত্রিক ও জাতীয় সংগ্রামের উত্তরাধিকার বাংলাদেশ ছাত্রলীগ।

তারা ছাত্রলীগের সংগ্রামী গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে ছাত্রলীগের বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের ছাত্র সমাজের অধিকার ও সুন্দর ভবিষ্যত নিশ্চয়তা আদায় এবং সমাজ বদলের সংগ্রামের আদর্শবাদী নির্ভিক সৈনিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভার পর ব্যানার, ফেস্টুন, জাতীয় পাতাকা, দলীয় পতাকা ও লাল পতাকা সুসজ্জিত বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: জাতীয় সংসদে…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬
শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্ব…
  • ২৮ জুন ২০২৬
ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইব…
  • ২৮ জুন ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডি ভর্তির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক…
  • ২৮ জুন ২০২৬