প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন © অফিসিয়াল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংযুক্ত হয়ে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, সারাবিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। করোনার কারণে হয়তো আমরা একটু থমকে গেছি।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত আছেন।
অনুষ্ঠানে জয় বলেন, আজকে ছাত্রলীগকে চাঁদাবাজি-টেন্ডারবাজি বলা হয়। প্রকৃতপক্ষে ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না। জিয়াউর রহমান ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়ে চাঁদাবাজি-টেন্ডারবাজি চালু করেছিলেন। এরই ধারাবাহিকতা তারই পুত্র তারেক রহমান ছাত্র রাজনীতিকে কুলশিত করার জন্য একই ধারা অব্যহত রেখেছিলেন।