চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না ছাত্রলীগ: জয়

০৪ জানুয়ারি ২০২১, ০৪:২৯ PM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © সংগৃহীত

ছাত্রলীগের কোন নেতাকর্মী চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

বিকেল ৪টার পর শুরু হওয়া এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে  ভিডিও কনফারেন্সিংয়ের সংযুক্ত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জয় বলেন, আজকে ছাত্রলীগকে চাঁদাবাজি-টেন্ডারবাজি বলা হয়। প্রকৃতপক্ষে ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না। জিয়াউর রহমান ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়ে চাঁদাবাজি-টেন্ডারবাজি চালু করেছিলেন। এরই ধারাবাহিকতা তারই পুত্র তারেক রহমান ছাত্র রাজনীতিকে কুলশিত করার জন্য একই ধারা অব্যহত রেখেছিলেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬