ঢাবিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

০২ জানুয়ারি ২০২১, ০৮:২৩ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ জানুয়ারি) দুপুরে শোভাযাত্রাটি বের করেন তারা। শোভাযাত্রার নেতৃত্ব দেন সংগঠনের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।  

শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ড থেকে ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়। প্ল্যাকার্ড, ব্যানার-ফেস্টুন আর বাদ্য বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয় তারা। শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি হয়ে দোয়েল চত্ত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।  

দোয়েল চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা, দুর্নীতিমুক্ত দেশ গড়তে আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।

৮ মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
  • ২৮ জুন ২০২৬
কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবক…
  • ২৮ জুন ২০২৬
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
  • ২৮ জুন ২০২৬
ঢাবির রোকেয়া হলে ফ্যান খুলে পড়ল ছাত্রীর মাথায়
  • ২৮ জুন ২০২৬
মাভাবিপ্রবির আল মাহিনের মেক্সট বৃত্তি অর্জন
  • ২৮ জুন ২০২৬
রাবিতে আবাসন সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ২৮ জুন ২০২৬