হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

০২ জানুয়ারি ২০২১, ০৭:৪৮ PM

© সংগৃহীত

হেলিকপ্টারে চড়ে কনে আনতে গেলেন ছাত্রলীগের এক নেতা। এ সময় শত শত লোক ভিড় জমান। উৎসুক লোকজনের ভিড় সামলাতে ও নিরাপত্তার দায়িত্ব পালনে ছিল পুলিশও।

এ জমকালো বিয়ের বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুয়াইব আহমেদ। শনিবার (২ জানুয়ারি) উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া নিজ গ্রাম থেকে তিনি হেলিকপ্টারে যাত্রা শুরু করেন।

জানা গেছে, আলোচিত এই বিয়ের কনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামে। কনে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। বর ও কনে উভয়ের এলাকাতেই এ ঘটনায় আজ সাড়া পড়ে গিয়েছে। সিলেট শহরের চন্ডিপুল কুশিয়ারা কনভেনশন হলে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিকেলে এই বিয়ে সম্পন্নের পর বর সুয়াইব আহমেদ হেলিকপ্টারে চড়ে কনে নিয়ে নিজ গ্রামে ফিরে আসেন।

বরের বড় ভাই জুবায়ের আহমেদ জানান, তাঁরা চার ভাই চার বোনের মধ্যে বর সবার ছোট। তাই আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বরযাত্রা ও কনে নিয়ে আসার আয়োজন করা হয়। ঢাকা থেকে ভাড়া করে হেলিকপ্টার আনা হয়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছিল। কৌতূহলী ও উৎসুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬