সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দেবে: এ্যানি

০১ জানুয়ারি ২০২১, ০৭:০৯ PM
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্রদল স্বৈরাচারী সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্বে দেবে।

আজ শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।

এ্যানি বলেন, গত এক দেড় বছরে একটা সাংগঠনিক শক্তি গড়ে উঠেছে। এজন্য আমরা আশাবাদী যে নতুন নেতৃত্ব ছাত্রদলের কমিটি তারা পারবে। তাদের নেতৃত্বেই একটি গণ আন্দোলন গড়ে উঠবে। এদের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব গড়ে উঠবে।

ছাত্রদলকে আন্দোলনে উজ্জীবিত করে এ্যানি বলেন, ৪২ বছরে ছাত্রদলের বহু ইতিহাস ঐতিহ্য রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও ছাত্রদলের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬