বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

৩০ ডিসেম্বর ২০২০, ১২:৩৯ PM
জানে আলম খোকা

জানে আলম খোকা © টিডিসি ফটো

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকাকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বিপরীতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করাসহ দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার রাতে সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ককে চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জানে আলম খোকা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগের প্রমাণ মিলেছে। ফলে গঠনতন্ত্র ৫ (গ) ধারা অনুযায়ী দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া ৫ আসনের সাংসদ গোলাম মো. সিরাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, জানে আলম খোকা দলের বিরুদ্ধে অবস্থান নিলে কেন্দ্র তাকে মঙ্গলবার রাতে বহিষ্কারাদেশ দিয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬