হামলা-মামলা করে গণতান্ত্রিক অধিকার হনন করা যাবে না: নুর

৩০ ডিসেম্বর ২০২০, ১১:১১ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করতে পারে না। সরকারকে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাই।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর সরকারকে আহ্বান জানিয়ে বলেন, আপনাদেরকে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাই। প্রশাসনকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানাই। ঠাকুরগাঁওয়ে আমাদের নেতাকর্মীদের ওপর করা হামলা-মামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।

নুর বলেন, আমরা একটা কথাই বলতে চাই, যেখানে সংবিধান সভা-সমাবেশ মিছিল-মিটিং করার অধিকার দিয়েছে সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এভাবে হামলা-মামলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুনের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও নারী লাঞ্ছনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে’ বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

এতে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসানসহ অন্যান্য নেতারা। এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট মোড় ও শাহবাগ হয়ে রাজুভাস্কর্যে এসে শেষ হয়।

কোনটি হেলে পড়েছে, কোনটিতে ফাটল—শাবিপ্রবিতে উন্নয়নের আড়ালে ধস
  • ২৮ জুন ২০২৬
স্লোগান মিছিল মিটিংয়ের মাধ্যমে একটা জাতি গড়ে উঠতে পারে না: …
  • ২৮ জুন ২০২৬
পাওনা টাকা আদায়ে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ
  • ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
  • ২৮ জুন ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অবশ্যই ইতিবাচক, নৈতিক হতে হবে:…
  • ২৮ জুন ২০২৬
সাড়ে ৩ মাসে হামে ৭১২ প্রাণহানি
  • ২৮ জুন ২০২৬