জাগপা ছাত্রলীগের নেতৃত্বে ফারুকী-শ্যামল

২৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৭ PM
ফারুকী, শ্যামল ও আমু

ফারুকী, শ্যামল ও আমু © টিডিসি ফটো

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠন জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মীর আমির হোসেন আমু।

সোমবার (২৮ ডিসেম্বের) জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সুপারিশে কমিটি অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যরিস্টার তাসমিয়া প্রধান।

এ সময় ব্যরিস্টার তাসমিয়া প্রধান বলেন, জাগপা ছাত্রলীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার ইতিহাস। ‘জাতীয়তাবাদের নতুন দিক – জাগপা ছাত্রলীগ’ এই স্লোগানকে সামনে রেখে নবনির্বাচিত জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।

১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, আশফাকুর রহমান মিঠুন, জীবন আহমেদ অভি, মোঃ আল-আমিন ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর-ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ আবু জাফর, বাবুল হক, এম.আর আকাশ বিশ্বাস, প্রচার সম্পাদক আহমাদ শফি, দপ্তর সম্পদক সাহেদুল ইসলাম সাহেদ এবং সম্মানিত সদস্য রাশেদ প্রধান।

এছাড়া আগামী ৪ মাসের (এপ্রিল ২০২১) মধ্যে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন জাগপা’র দপ্তর সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম রাতুল।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬