হাজী মুহাম্মদ মহসিন কলেজ

সিসিটিভিতে ধরা পড়ল ছাত্রলীগের প্রতিপক্ষের ব্যানার ছেড়ার দৃশ্য

২৮ ডিসেম্বর ২০২০, ০৭:২৮ PM

© সংগৃহীত

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের প্রতিপক্ষের ব্যানার ছেড়ার দৃশ্য ধরা পড়েছে ক্যাম্পাসে থাকা সিসিটিভির ক্যামেরায়। মহান বিজয় দিবস ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলাদা আলাদা দুটি ব্যানার ক্যাম্পাসে লাগিয়েছিল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা।

রবিবার (২৭ ডিসেম্বর) রার ৮টার দিকে কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈমের নেতৃত্বে এসব ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কাজী নাঈম চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের অনুসারী হিসেবে পরিচিত। ছেড়া ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ছিল।

ফুটেজে দেখা যায়, ছাত্রলীগ নেতা নাঈমসহ তিনজনের একটি দল প্রথমে লম্বা লাঠির মাথায় ধারালো কিছু বেধে তা দিয়ে ব্যানারের এক পাশ কেটে দেয়। পরে সে অংশ ধরে টেনে পুরো ব্যানারটি ছিঁড়ে সেখান থেকে চলে যায়। এর আগে তারা প্রথমে কয়েক দফা লাফিয়ে লাফিয়ে ব্যানার ছেঁড়ার চেষ্টা করে।

এদিকে, এ ঘটনায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির প্রতি চরম অসম্মান অভিহিত করে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ।

কলেজ ছাত্রলীগ নেতা রবিউল ওয়াহাব কমল বলেন, এই ক্যাম্পাস দীর্ঘদিন জামায়াত-শিবিরের দখলে ছিল। তখনও বঙ্গবন্ধুর ছবি দিয়ে ব্যানার তোলা যেত না। এখন এখান থেকে জামায়াত-শিবিরকে বিতাড়িত করা গেলেও তাদের প্রেতাত্মারা থেকে গেছে। ছাত্রলীগে অনুপ্রবেশ করে তারা জামায়াত-শিবিরের এজেণ্ডা বাস্তবায়ন করে চলছে। 

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, আমি বিষয়টি আপনাদের কাছেই প্রথম শুনলাম। ফুটেজটা দেখে এই বিষয়ে কথা বলবো।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬