রিমান্ড শেষে কারাগারে সেই ছাত্রলীগ নেতা

২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯ PM
ছবিটি ফেসবুকে কাভার ছবি হিসেবে দিয়েছেন ওই ছাত্রলীগ নেতা

ছবিটি ফেসবুকে কাভার ছবি হিসেবে দিয়েছেন ওই ছাত্রলীগ নেতা © সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (এপিএস) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক ইয়াসিনকে (৩৩) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেতুমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে তার (মন্ত্রীর) সিল ও সই জালিয়াতির ঘটনায় গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এ সদস্য। গত ২৩ ডিসেম্বর কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরদিন তার দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে রবিবার আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল মিয়া।

আসামিপক্ষে আইনজীবী মো. ইব্রাহিম জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, ইয়াছিন পড়াশোনা করছেন ঢাকা কলেজে। কলেজে থাকাকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার সুবাদে লবিং-তদবির করে পদ পেয়েছেন কেন্দ্রীয় কমিটিতে। এরপর হয়ে উঠেন বেপরোয়া। মন্ত্রী-এমপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে তা দিতেন ফেসবুকে। সরকারি বিভিন্ন দফতরে গিয়ে নিজেকে পরিচয় দিতেন ওবায়দুল কাদেরের এপিএস হিসেবে। আর এসবের মধ্যেই চলছিল তার তদবির বাণিজ্য। যার মাধ্যমে তিনি হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

সবশেষ মাঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে অস্থায়ী কার্য সহকারী পদে চাকরি দেওয়ার জন্য মন্ত্রীর সিল ও স্বাক্ষর জাল করে আগারগাঁও এলজিইডি ভবন, প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে এলজিইডি অফিস কর্তৃপক্ষ শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম সম্বলিত সিল ও বিভিন্ন নিয়োগ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬