১১ বছর পর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি গঠন

২৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪৭ PM
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের পরদিন আজ রোববার প্রথম প্রহরেই নগরীতে আনন্দ মিছিল করেন নেতারা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের পরদিন আজ রোববার প্রথম প্রহরেই নগরীতে আনন্দ মিছিল করেন নেতারা © টিডিসি ফটো

দীর্ঘ ১১ বছর পর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পরদিন প্রথম প্রহরেই নগরীতে আনন্দ মিছিল করেন ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতারা।

মিছিলে আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এবং ১ম যুগ্ম আহ্বায়ক এইচ এম এম আসিফ চৌধুরী লিমনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীরা খালেদা - জিয়া, জিয়া - খালেদা, তারেক - রহমান শ্লোগান দিতে দিতে নসিমন ভবন পার্টি অফিসে যান। স্টেডিয়াম এলাকা থেকে আনন্দ মিছিলটি নসিমন ভবনের ভিতরে এসে নতুন নেতাদের বক্তৃতার মাধ্যমে হয়।

আনন্দ মিছিলে পুলিশ বাধা দিলে ১ম যুগ্ম আহবায়ক এইচ এম এম আসিফ চৌধুরী লিমন, ইসমাইল ও বাপ্পী আহত হন। মিছিল থেকে অন্তত ছয়জনকে পুলিশ আটক করে বলে অভিযোগ পাওয়া গেছে।

নতুন কমিটি ঘোষণার জন্য নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একক দ্বায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সুপার ফাইভকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফলে আজ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদল বাংলাদেশের বৃহৎ একটি ইউনিট। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা অনেক। তারপরও চেষ্টা করেছি, ছোট একটি কমিটির মাঝে সব পক্ষকে সমন্বয় নিয়ে একটা সফল কমিটি উপহার দেওয়ার। কমিটি কেমন হয়েছে- সেটা আজ নতুন কমিটির মুভমেন্টের মধ্যে প্রকাশিত হয়েছে।

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আরো বলেন, 'এই কমিটি গঠনে আমাকে সহযোগিতা করার জন্য আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুপার ফাইভ নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্যদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নতুন নেতৃবৃন্দের সাথে সব নেতাকর্মীদের সহযোগিতার মন নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগ: ছাত্রদল
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬