গালাগালের অডিও ফেসবুকে ভাইরাল, বহিষ্কার হলেন উপজেলা ছাত্রলীগ সম্পাদক

২৫ ডিসেম্বর ২০২০, ১১:২৯ PM
ফেসবুকে ভাইরাল হওয়া গালাগালের অডিওটি নিউজের শেষে আছে

ফেসবুকে ভাইরাল হওয়া গালাগালের অডিওটি নিউজের শেষে আছে © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদার একই উপজেলার চরপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী রাজীবকে ফোনে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সপ্তাহে এ–সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

পরবর্তীতে সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে সাথে জড়িত অভিযোগে তাকে বহিষ্কার করেছে সংগঠনটির জেলা কমিটি। বুধবার (২৩ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত অভিযোগে জেলা ছাত্রলীগ এই সিন্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, বহিষ্কৃত শাওন শিকদার একই উপজেলার চরপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী রাজীবকে ফোনে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি দিয়েছেন। পরে তাদের এই কথাবার্তা ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত ২০ ডিসেম্বর তর্কবিতর্কের সময় রাজীবকে ‘গালাগাল’ দেওয়ার কথা স্বীকার করে শাওন শিকদার বলেন, বাজীব ও তিনি একই এলাকার মানুষ। রাজীবও তাকে বকাবকি করেছেন।

জানা গেছে, শাওন শিকদার ২০১৬ সালের ডিসেম্বরে শৈলকুপার প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মৃধা ও তার ছেলেকে পিটিয়ে হাত পা ভেঙে দেয় একদল লোক। এই ঘটনায় থানায় দায়ের করা মামলায় অন্যানের মধ্যে শাওন সিকদারও আসামি। মামলাটি এখনও বিচারাধীন আছে।

ওই সময় মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শাওনকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি আবার স্বপদে বহাল হন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬